নতুন! বাংলায় কথা বলা Bee AI এখন ২৪/৭ আপনার পাশে।

রেজিস্ট্রেশন
BeeOnline
সব টিপস
WiFi টিপস৩ মিনিটে পড়ুন

বাসার সব ঘরে ভালো WiFi পাওয়ার উপায়

এক ঘরে ফুল সিগন্যাল, আরেক ঘরে নেই? রাউটার বসানোর সঠিক জায়গা আর কিছু সহজ কৌশল।

WiFi সিগন্যাল দেয়াল, দরজা, পানি আর ধাতব জিনিসে বাধা পায়। তাই রাউটার কোথায় রাখছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়।

রাউটার কোথায় রাখবেন

  • বাসার মাঝামাঝি জায়গায়, যেখান থেকে বেশিরভাগ ঘর কাছে
  • মাটি থেকে অন্তত ৩–৪ ফুট উঁচুতে, যেমন দেয়ালে বা তাকের ওপর
  • খোলা জায়গায়: আলমারি, বাক্স বা টিভির পেছনে নয়
  • মাইক্রোওয়েভ, ফ্রিজ, অ্যাকুরিয়াম আর বড় আয়না থেকে দূরে

অ্যান্টেনা থাকলে

একটা অ্যান্টেনা খাড়া আর একটা আড়াআড়ি রাখলে একই তলার ঘর আর ওপর-নিচের ঘর, দুই দিকেই সিগন্যাল ভালো ছড়ায়।

বড় বা কয়েক তলার বাসায়

  • দূরের ঘরে WiFi Extender বা Mesh WiFi ব্যবহার করতে পারেন
  • যে ঘরে টিভি বা ডেস্কটপ স্থায়ীভাবে থাকে, সেখানে LAN cable টানা সবচেয়ে ভালো সমাধান

কোন ধরনের Extender বা Mesh আপনার বাসার জন্য ঠিক হবে বুঝতে না পারলে আমাদের হেল্পলাইনে কল করুন, আমরা পরামর্শ দেব।

সমাধান হয়নি?

আমাদের সাপোর্ট টিম ২৪/৭ প্রস্তুত।

০৯৬০৪-১০১০১০