ONU আর রাউটারের লাইট দেখে সমস্যা বুঝবেন যেভাবে
PON, LOS, LAN, WiFi — কোন লাইটের কী মানে, আর কোনটা দেখলে কী করবেন।
ফাইবার সংযোগে সাধারণত দুটো যন্ত্র থাকে: ফাইবার তার যেখানে লাগানো সেটা ONU, আর যেটা থেকে WiFi আসে সেটা রাউটার। কিছু বাসায় দুটো একসাথে একটা যন্ত্রেই থাকে। মডেলভেদে লাইটের নাম একটু আলাদা হতে পারে, তবে মোটামুটি এরকম:
ONU-এর লাইট
- POWER জ্বলছে: যন্ত্রে বিদ্যুৎ আছে
- PON স্থির জ্বলছে: লাইন ঠিক আছে
- PON জ্বলে-নিভে: সংযোগ তৈরি হচ্ছে, কয়েক মিনিট অপেক্ষা করুন। বেশিক্ষণ চললে হেল্পলাইনে কল করুন
- LOS লাল: ফাইবার সিগন্যাল নেই, হেল্পলাইনে কল করুন
- LAN জ্বলছে: রাউটারের সাথে cable সংযোগ ঠিক আছে
রাউটারের লাইট
- WAN বা Internet লাইট নিভে থাকলে: ONU থেকে আসা cable-টা দেখুন
- WiFi লাইট নিভে থাকলে: রাউটারের WiFi বাটন বন্ধ হয়ে গেছে কিনা দেখুন বা restart করুন
- সব লাইট ঠিক, কিন্তু ইন্টারনেট নেই: রাউটার restart করুন
রাউটারের পেছনের ছোট Reset গর্তে পিন দিয়ে চাপবেন না। এতে সব সেটিং মুছে যায় আর আবার সেটআপ করতে টেকনিশিয়ান লাগতে পারে।
সমাধান হয়নি?
আমাদের সাপোর্ট টিম ২৪/৭ প্রস্তুত।
