ইন্টারনেট পুরোপুরি বন্ধ? কল করার আগে এই ৫টা জিনিস দেখুন
হঠাৎ লাইন চলে গেলে ঘাবড়াবেন না। এই ছোট চেকলিস্টটা দেখলেই বুঝবেন সমস্যা কোথায়।
১. বিদ্যুৎ আর পাওয়ার লাইট
রাউটার আর ONU দুটোরই পাওয়ার লাইট জ্বলছে কিনা দেখুন। UPS বা মাল্টিপ্লাগ বন্ধ থাকলে চালু করুন।
২. ONU-তে লাল LOS লাইট
ONU-তে লাল LOS লাইট জ্বললে বা জ্বলে-নিভলে বুঝবেন ফাইবার সিগন্যাল আসছে না। এটা সাধারণত বাইরের লাইনের সমস্যা, ঘর থেকে ঠিক করা যায় না। দেরি না করে হেল্পলাইনে কল করুন।
হলুদ বা সাদা পাতলা ফাইবার তারটা কখনো ভাঁজ করবেন না, টানবেন না বা খুলবেন না। এতে তার ভেঙে যেতে পারে।
৩. তারগুলো ঠিকমতো লাগানো আছে কিনা
ONU থেকে রাউটারে যাওয়া LAN cable দুই দিকে ঠিকমতো লাগানো আছে কিনা দেখুন। একবার খুলে "ক্লিক" শব্দ না হওয়া পর্যন্ত আবার লাগান।
৪. বিল পরিশোধ করা আছে কিনা
মাসের বিল বাকি থাকলে সংযোগ সাময়িক বন্ধ থাকতে পারে। bKash বা Nagad দিয়ে বিল দেওয়ার নিয়ম হোমপেজের "বিল পেমেন্ট" অংশে পাবেন।
৫. রাউটার restart
ONU আর রাউটারের পাওয়ার ৩০ সেকেন্ড বন্ধ রেখে আবার চালু করুন, তারপর ২–৩ মিনিট অপেক্ষা করুন।
হেল্পলাইনে কল করার সময় আপনার User ID আর ONU-তে কোন কোন লাইট জ্বলছে সেটা বললে টেকনিশিয়ান দ্রুত সমস্যা ধরতে পারবেন।
সমাধান হয়নি?
আমাদের সাপোর্ট টিম ২৪/৭ প্রস্তুত।
