নতুন! বাংলায় কথা বলা Bee AI এখন ২৪/৭ আপনার পাশে।

রেজিস্ট্রেশন
BeeOnline
সব টিপস
WiFi টিপস৩ মিনিটে পড়ুন

সঠিকভাবে স্পিড টেস্ট করবেন যেভাবে (Mbps আর MB/s-এর পার্থক্য সহ)

১০০ Mbps প্যাকেজে download কেন ১২ MB/s দেখায়? স্পিড টেস্টের সঠিক নিয়ম আর হিসাবটা সহজ ভাষায়।

Mbps আর MB/s এক নয়

ইন্টারনেটের স্পিড মাপা হয় Mbps-এ (মেগাবিট), আর download-এর সময় ফাইল দেখায় MB/s-এ (মেগাবাইট)। ১ বাইট = ৮ বিট, তাই Mbps-কে ৮ দিয়ে ভাগ করলে MB/s পাবেন।

  • ৪০ Mbps ≈ ৫ MB/s
  • ১০০ Mbps ≈ ১২.৫ MB/s
  • ২০০ Mbps ≈ ২৫ MB/s

সঠিক টেস্টের নিয়ম

  1. ১অন্য ডিভাইসের download, streaming বন্ধ রাখুন
  2. ২সম্ভব হলে LAN cable দিয়ে ল্যাপটপ সরাসরি রাউটারে লাগান
  3. ৩fast.com বা speedtest.net খুলে টেস্ট চালান
  4. ৪কয়েক মিনিট পর পর ২–৩ বার টেস্ট করে গড়টা দেখুন

WiFi-তে কম দেখালে

WiFi-তে, বিশেষ করে পুরনো ফোন বা দূরের ঘর থেকে, cable-এর চেয়ে কম স্পিড আসা স্বাভাবিক। ফোনের WiFi ক্ষমতা আর রাউটার থেকে দূরত্ব স্পিডে বড় প্রভাব ফেলে।

cable-এ বারবার টেস্ট করেও প্যাকেজের চেয়ে অনেক কম স্পিড পেলে টেস্টের screenshot সহ হেল্পলাইনে জানান।

সমাধান হয়নি?

আমাদের সাপোর্ট টিম ২৪/৭ প্রস্তুত।

০৯৬০৪-১০১০১০